Blog

  • প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধীর রেকর্ড ভাঙলেন মোদী

    প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধীর রেকর্ড ভাঙলেন মোদী

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা দায়িত্ব পালনের ক্ষেত্রে নতুন মাইলফলক ছুঁয়েছেন। ২০২৫ সালের ২৫ জুলাই তিনি প্রধানমন্ত্রীর পদে ৪ হাজার ৭৮ দিন পূর্ণ করেছেন, যা ইন্দিরা গান্ধীর ৪ হাজার ৭৭ দিনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

    এর ফলে তিনি ভারতের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক সময় ধরে একটানা প্রধানমন্ত্রীত্ব পালনকারী নেতা হিসেবে স্থান পেয়েছেন।

    এক্ষেত্রে প্রথম স্থানে রয়েছেন জওহরলাল নেহরু, যিনি ১৯৪৭ সালের স্বাধীনতার পর থেকে ১৯৬৪ সাল পর্যন্ত একটানা প্রধানমন্ত্রী ছিলেন।

    তাছাড়া মোদী ভারতের স্বাধীনতার পরে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে থাকা অ-কংগ্রেস প্রধানমন্ত্রী, অ-হিন্দিভাষী রাজ্য থেকে নির্বাচিত দীর্ঘতম মেয়াদে থাকা প্রধানমন্ত্রী ও দুইবার টানা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচিত হওয়া একমাত্র অ-কংগ্রেস নেতা।

    পাশাপাশি একটি দলের নেতৃত্বে টানা তিনটি লোকসভা নির্বাচনে জয়লাভকারী নেহরুর পর দ্বিতীয় প্রধানমন্ত্রী।

    গুজরাটের ভাদনগরে জন্ম নেওয়া মোদী শৈশবে তার বাবার সঙ্গে রেলস্টেশনে চা বিক্রি করতেন। পরে তিনি আরএসএস ও বিজেপির রাজনীতির মাধ্যমে জাতীয় মঞ্চে উঠে আসেন। গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘ এক যুগ দায়িত্ব পালনের পর ২০১৪ সালে তিনি ভারতের প্রধানমন্ত্রী হন।

  • আল-জাজিরার অনুসন্ধানঃবিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন শেখ হাসিনা

    আল-জাজিরার অনুসন্ধানঃবিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন শেখ হাসিনা

    ২০২৪ সালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর সরাসরি নির্দেশ দিয়েছিলেন। সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী ইউনিট তাদের হাতে আসা গোপন ফোন কলের রেকর্ডিং বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছে।

    ১৮ জুলাই রেকর্ড করা এক ফোন কলে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আমার নির্দেশ এরই মধ্যে দেওয়া হয়েছে। আমি পুরোপুরি খোলা নির্দেশ দিয়েছি। এখন তারা মারাত্মক অস্ত্র ব্যবহার করবে, যেখানেই পাবে, গুলি করবে।

    পরে ঢাকা দক্ষিণের মেয়র এবং হাসিনার আত্মীয় শেখ ফজলে নূর তাপসের সঙ্গে ফোনালাপে সাবেক প্রধানমন্ত্রী বিক্ষোভ নিয়ন্ত্রণে হেলিকপ্টার ব্যবহারের বিষয়ে কথা বলেন। তাকে বলতে শোনা যায়, যেখানেই তারা কোনো সমাবেশ দেখতে পায়, তা ওপর থেকে- এখন এটি ওপর থেকে করা হচ্ছে – এটি এরই মধ্যে বেশ কয়েকটি জায়গায় শুরু হয়েছে। এটি শুরু হয়েছে। কিছু (প্রতিবাদকারী) সরে গেছে।

    সেই সময় বাংলাদেশি নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর আকাশ থেকে গুলি চালানোর কথা অস্বীকার করেছিল। কিন্তু ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের দুর্ঘটনা ও জরুরি বিভাগের চিকিৎসক শাবির শরীফ আল জাজিরার আই-ইউনিটকে বলেন, আমাদের হাসপাতালের প্রবেশপথ লক্ষ্য করে একটি হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছিল।

    তিনি বলেন, অনেক শিক্ষার্থীর শরীরে অস্বাভাবিক ধরনের গুলি বিদ্ধের চিহ্ন পাওয়া যায়।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসটি) জানায়, শেখ হাসিনার সরকারের দমন-পীড়নে প্রায় এক হাজার ৪০০ মানুষ নিহত এবং ২০ হাজার আহত হয়েছেন।

    হাসিনার নজরদারি নেটওয়ার্ক এনটিএমসি এই কথোপকথনগুলো রেকর্ড করেছে। এনটিএমসি’র বিরুদ্ধে আগে কেবল বিরোধীদলের ব্যক্তিদের ওপরই নয়, এমনকি হাসিনার রাজনৈতিক মিত্রদের ওপরও গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে।

    ১৬ জুলাই রংপুরে শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যা করে পুলিশ। এটি আন্দোলনের টার্নিং পয়েন্টে পরিণত হয়। পরে হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা সালমান এফ রহমান ফোনে সাঈদের ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে পুলিশের আইজিপিকে চাপ দিতে শোনা যায়।

    রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. রাজীবুল ইসলাম অভিযোগ করেন, আমাকে পাঁচবার প্রতিবেদন বদলাতে বাধ্য করা হয়েছে। তারা চেয়েছে লেখা হোক যে ‘পাথর নিক্ষেপে’ মৃত্যু হয়েছে, যদিও তিনি পুলিশের গুলিতেই নিহত হয়েছেন।

    সাঈদের মৃত্যুর ১২ দিন পর তার পরিবারকে ঢাকায় বিমানে পাঠানো হয়েছিল হাসিনার সঙ্গে একটি টেলিভিশন অনুষ্ঠানের জন্য। সেখানে মোট ৪০টি পরিবার জড়ো হয়েছিল- তাদের সবারই আত্মীয়স্বজন বিক্ষোভে নিহত হয়েছিল।

    নিহত সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, আমাদের জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। না গেলে হয়তো আরও খারাপ কিছু ঘটতো। ক্যামেরায় ঘটনাটি রেকর্ড করার সঙ্গে সঙ্গে হাসিনা প্রতিটি পরিবারকে টাকা তুলে দেন। তিনি সাঈদের বোন সুমি খাতুনকে বলেন, আমরা তোমার পরিবারকে ন্যায়বিচার প্রদান করবো। সুমি প্রধানমন্ত্রীকে উত্তর দেন, ভিডিওতে দেখানো হয়েছে যে, পুলিশ তাকে গুলি করেছে। এখানে তদন্ত করার কী আছে? এখানে আসাটা ভুল ছিল।

    আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে আওয়ামী লীগের একজন মুখপাত্র বলেন, হাসিনা কখনো ‘মারাত্মক অস্ত্র’ শব্দটি ব্যবহার করেননি এবং নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী শক্তি ব্যবহারের জন্য বিশেষভাবে অনুমোদন দেননি। তিনি বলেন, এই (হাসিনার ফোনের) রেকর্ডিংটি কোনো নির্দিষ্ট অংশ বেছে নেওয়া, বিকৃত বা উভয়ই।

  • সরাসরি টালিউডের সিনেমায় তানজিন তিশাকে দেখা যাবে

    সরাসরি টালিউডের সিনেমায় তানজিন তিশাকে দেখা যাবে

    দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অনেক দিন ধরেই ছোটপর্দায় কাজ করে যাচ্ছেন। কিন্তু সিনেমায় অভিনয়ের জন্য বেশ কয়েকবার প্রস্তাব এলেও এর গল্প পছন্দ না হওয়ায় বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন এ অভিনেত্রী। এবার সেই দীর্ঘ প্রত্যাশিত গল্পটির সন্ধান পেয়েছেন তিনি। আর সেটি পেয়েই সঙ্গে সঙ্গে তিশা সম্মতি জানিয়েছেন অভিনয়ের জন্য। অর্থাৎ, এবার তিনি পা রাখছেন বড়পর্দায়। কিন্তু তা ঢালিউডে নয়, সরাসরি টালিউডের সিনেমায় তানজিন তিশাকে দেখা যাবে। এতে তিনি বলিউডের ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা শারমন যোশির সঙ্গে অভিনয় করবেন বলে জানা গেছে।

    ‘ভালোবাসার মরসুম’ নামের এ সিনেমাটি কলকাতার নির্মাতা এম এন রাজ সিনেমাটি নির্মাণ করবেন। এর আগে যিনি কলকাতার জিৎকে নিয়ে রাবন সিনেমা নির্মাণ করেছিলেন। নির্মাতা নিজেই গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

    গত সপ্তাহে পরিচালক এমন এন রাজ ও সিনেমাটির কাস্টিং ডিরেক্টর শরিফ ঢাকায় এসেছিলেন। দেশের বেশ কয়েকজন নায়িকার সঙ্গে মিটিং করার পর অবশেষে তানজিন তিশাকে চুক্তিবদ্ধ করেন। তিনি কলকাতায় ফিরে গিয়েছেন বলেও জানা গেছে।

    একটি সূত্রে জানা গেছে, সিনেমাটির গল্প রোমান্টিক ঘরানার। গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবেন তানজিন তিশা, তার চরিত্রের নাম ‘হিয়া’। আর শারমন যোশিকে দেখা যাবে অধ্যাপক চরিত্রে। বাংলাদেশ থেকে অভিনেতা খাইরুল বাশারকেও চুক্তিবদ্ধ করা হয়েছে বলে নির্মাতা জানিয়েছেন।

    বলিউড অভিনেতার সঙ্গে তিশাশারমন যোশি। ছবি: অভিনেতার ফেসবুক থেকে নেওয়া

    নির্মাতা গণমাধ্যমকে জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিংয়ের পাহাড়ে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হবে। এক টানা ২৩ দিন চলবে এর দৃশ্য ধারণের কাজ। এরপর অক্টোবর মাসে শুটিং হবে মুর্শিদাবাদে। আগামী বছর ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তির দেওয়া হবে। সিনেমাটির যৌথ প্রযোজনায় আছে মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, হিমানী ফিল্মস ও ফ্লোটিং ওয়াটার।

  • মাইলস্টোন ট্রাজেডি – দায়িত্ববোধে জাগ্রত হওয়ার আহ্বান জানালেন ফারিণ

    মাইলস্টোন ট্রাজেডি – দায়িত্ববোধে জাগ্রত হওয়ার আহ্বান জানালেন ফারিণ

    ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক শিশু। এই ঘটনায় ৫১ জন গুরুতর আহত অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    শিক্ষার্থীদের মর্মান্তিক হতাহতের ঘটনায় সবাই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন। শোবিজ তারকাদেরও এ দুর্ঘটনায় বিষাদে মন ভরে গেছে। শুক্রবার (২৫ জুলাই) সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী তাসনিয়া ফারিণ একটি আবেগঘন পোস্ট দিয়েছেন, যা নেটিজেনদের মাঝে গভীর দাগ কেটেছে।

    ফারিণ লিখেছেন, ‘আজ পবিত্র জুমার দিনে আসুন আমরা সকলে এক হয়ে হাত তুলে প্রার্থনা করি মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারানো নিষ্পাপ শিশুদের জন্য- যারা সময়ের আগেই আমাদের ছেড়ে চলে গেছে।’

    অভিনেত্রী আরও লেখেন, ‘প্রার্থনা করি সেই শিক্ষিকাদের জন্য, যারা শিক্ষার আলো ছড়িয়ে দিতে গিয়ে নিজেই হারিয়ে গেলেন অন্ধকারে। এবং সেই অভিভাবকদের জন্য, যারা সন্তানকে নিরাপদ হাতে তুলে দিয়ে নিজেরাই ফিরে এলেন না।’

    শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ফারিণ বলেন, ‘প্রার্থনা করি তাদের শোকাহত বাবা-মা ও পরিবারের জন্য, যারা বুকভরা স্বপ্ন আর ভালোবাসা নিয়ে আজ শূন্যতায় ভুগছেন। সেই ছোট্ট প্রাণগুলো যারা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে।’

    আহতদের দ্রুত আরোগ্য কামনা করে ফারিণ দোয়া চেয়ে ও প্রত্যেককে দায়িত্ববোধে জাগ্রত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘দোয়া করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে আমাদের মাঝে, ফিরে পায় স্বাভাবিক জীবন। এই হৃদয়বিদারক ঘটনা যেন আমাদের বিবেককে নাড়িয়ে দেয়, যেন আমরা নিরাপত্তার দায় নিতে শিখি, দায়িত্ববোধে জাগ্রত হই।’

    গত সোমবার (২১ জুলাই) বেলা ১টা ৬ মিনিটে রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে। মুহূর্তেই আগুন ধরে যায় স্কুল ভবনসহ বিমানটিতে। বিমান বিধ্বস্তের এ ঘটনায় শোক প্রকাশ করেছেন শোবিজ তারকারা।

  • উত্তরায় শুটিং বন্ধে নোটিশ, ডিরেক্টরস গিল্ডের প্রতিবাদ

    উত্তরায় শুটিং বন্ধে নোটিশ, ডিরেক্টরস গিল্ডের প্রতিবাদ

    শুটিং কার্যক্রম বন্ধে হাউস মালিকদের চিঠি দিয়েছে রাজধানীর উত্তরার সেক্টর-৪ কল্যাণ সমিতি। নোটিশটি প্রকাশ্যে আসতেই প্রতিবাদ জানিয়েছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। এবার ছোটপর্দার নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ’ প্রতিবাদ জানিয়েছে।

    ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ সংগঠনটির সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক ফরিদুল হাসান স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে লেখা আছে- এতদ্বারা শুটিং হাউজ অ্যাসোসিয়েশন মারফত জানা যায় যে, উত্তরা ৪ নম্বর সেক্টরে অবস্থিত শুটিং হাউজগুলো বন্ধে উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪ যে উদ্যোগ নিয়েছে তা খুবই উদ্বেগজনক। দীর্ঘ সময় ধরে অত্র এলাকাতে নিয়মিত শুটিং হয়ে আসছে এবং অনেক প্রযোজনার শুটিং চলমান রয়েছে, যার মাধ্যমে অসংখ্য মানুষের জীবিকা নির্বাহ হয়ে থাকে। তাই হঠাৎ করে শুটিং হাউজগুলো বন্ধের সিদ্ধান্ত একেবারেই কাম্য নয়।

    ক্ষুব্ধ উত্তরাবাসী, নাটকের শুটিং বন্ধের নির্দেশ
    এমতাবস্থায়, সুস্থ সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে ও চলমান নাটকের শুটিং ধারাবাহিকতা বজায় রাখতে গৃহীত সিদ্ধান্তে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছে।

    সংবাদ মাধ্যমে অভিনেতা ও ডিরেক্টর গিল্ডের সভাপতি শহীদুজ্জামান সেলিম বলেছিলেন, এভাবে হঠাৎ করে একটি চিঠির মাধ্যমে শুটিং বন্ধ করার নির্দেশনা কোনোভাবেই উচিত নয়। একটা হাউসে অনেক ধারাবাহিকের শুটিং চলে, অনেক কন্টিনিউটি আছে। তাই হঠাৎ করে বললেই হয় না, একটা সময় দিয়ে বন্ধের চিঠি দিতে পারত।

    গত ২০ জুলাই সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, শুটিংয়ের কারণে রাস্তায় জনসমাগম, যান চলাচলে বিঘ্ন এবং বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রায় সমস্যা দেখা দিচ্ছে। চিঠিতে হাউসের মালিকদের শুটিং হাউস হিসেবে বাড়ি ভাড়া না দেওয়ার আহ্বান জানানো হয় এবং বলা হয়, আবাসিক এলাকায় এ ধরনের বাণিজ্যিক কার্যক্রম নীতিমালার পরিপন্থি। সেক্টরের পরিবেশ ও সুনাম রক্ষায় হাউসের মালিকদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করা হয়েছে।

  • প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্সের চেয়ারম্যান হলেন বজলুর রশীদ, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান

    প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্সের চেয়ারম্যান হলেন বজলুর রশীদ, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান

    সম্প্রতি অনুষ্ঠিত পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের স্বনামধন্য বিমা খাতের প্রতিষ্ঠান প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় বজলুর রশীদ এমবিই চেয়ারম্যান এবং মোহাম্মদ মিজানুর রহমান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

    গত রবিবার, ২৯ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত ২০৩তম পরিচালনা পর্ষদের সভায় আনুষ্ঠানিকভাবে তাদের ২০২৫-২০২৬ ইং সনের জন্য নির্বাচিত করা হয়।

    বজলুর রশীদ এমবিই একজন বিশিষ্ট ও সফল ব্যবসায়ী এবং সমাজসেবী। তিনি প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের একজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার। ১৯৮০-এর দশকের শুরুতে তিনি বিকাশমান ক্যাটারিং শিল্পের একজন উদ্যমী তরুণ উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। উল্লেখযোগ্যভাবে, তিনি ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত যুক্তরাজ্যের ক্যাটারিং রেস্টুরেন্ট মালিকদের সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং সাফল্যের স্বাক্ষর রাখেন।

    অপরদিকে, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান একজন প্রতিষ্ঠিত ও সফল ব্যবসায়ী। তিনি প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক এবং কোম্পানিটির সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি যুক্তরাজ্যের লিডস মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে স্থাপত্য বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন। তিনি বিভিন্ন মানবিক ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

     

  • বাংলাদেশে চালু হতে যাচ্ছে ‘গুগল পে’

    বাংলাদেশে চালু হতে যাচ্ছে ‘গুগল পে’

    অবশেষে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে, আগামী এক মাসের মধ্যেই দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় এ সেবার কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

    প্রাথমিক পর্যায়ে সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের ভিসা ও মাস্টারকার্ড (বাংলাদেশি মুদ্রায়) গুগল ওয়ালেটের সঙ্গে যুক্ত করতে পারবেন এবং যেকোনো এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন)-সাপোর্টেড টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তবে ধাপে ধাপে দেশের অন্যান্য ব্যাংকও এই সেবায় যুক্ত হবে।

    সিটি ব্যাংক ও গুগল একসাথে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে। চালু হলে ব্যবহারকারীরা কনট্যাক্টলেস পয়েন্ট অফ সেল (পিওএস) টার্মিনালে সহজেই ‘ট্যাপ অ্যান্ড পে’ পেমেন্ট করতে পারবেন, যা তাদের কেনাকাটাকে করবে আরও দ্রুত, নিরাপদ ও আধুনিক।

    ডিজিটাল ওয়ালেট সেবাগুলো সাধারণত স্পর্শকাতর আর্থিক তথ্য ও লেনদেন পরিচালনা করে, তবে সংশ্লিষ্ট সূত্রের মতে, গুগল ওয়ালেট ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করবে না। তাই অ্যাপ চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের সরাসরি অনুমোদনের প্রয়োজন নেই।

    ব্যবহারকারীরা শুধু নিজেদের ব্যাংক কার্ড অ্যাপে যুক্ত করবেন, আর সব লেনদেন তাদের নিজ নিজ ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হবে। তবে, ডিজিটাল ওয়ালেটের সঙ্গে সংযোগ স্থাপনের প্রস্তুতি নিচ্ছে এমন ব্যাংকগুলোকে সেবা চালুর আগে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে।

    গুগল ওয়ালেট সাধারণত ব্যবহারকারীদের কেনাকাটা, অনলাইন পেমেন্ট বা ‘পিয়ার-টু-পিয়ার’ (ব্যক্তি থেকে ব্যক্তি) ট্রান্সফারের মতো লেনদেনে কোনো চার্জ করে না, যদি তারা নিজের ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড ব্যবহার করেন। তবে কার্ডধারীর ব্যাংক তাদের নিজস্ব নীতিমালা, কার্ডের ধরণ এবং লেনদেনের প্রকৃতির ওপর ভিত্তি করে ফি ধার্য করতে পারে।

    তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যদি গুগল কোনো কারণে এই স্থানীয় লেনদেনটি আন্তর্জাতিক সার্ভারের মাধ্যমে প্রক্রিয়াকরণ করে, তখন হয়ত ফি লাগতে পারে।

  • A10 Networks Expands its Cybersecurity Portfolio with Acquisition of ThreatX Protect

    A10 Networks Expands its Cybersecurity Portfolio with Acquisition of ThreatX Protect

    To continue to help customers address the rapidly evolving cyber threat landscape, A10 Networks has acquired the assets and key personnel of ThreatX Protect expanding its cybersecurity portfolio with web application and API protection (WAAP). The acquisition is expected to be modestly accretive to A10’s earnings per share in 2025 and has closed.

    Attacks against web applications and application programming interfaces (APIs) are on the rise and are a significant threat to enterprises. ThreatX Protect provides a unique WAAP solution using behavioral and risk profiling to help protect enterprises from evolving threats, including threats to AI applications, which can complement an AI firewall. Delivered as a software-as-a service solution, ThreatX Protect includes API protection, bot management and next-generation web application firewall.

    “Expanding the A10 Defend security portfolio with ThreatX Protect gives our customers an additional tool in their strategy to protect against new and evolving threats,” said Dhrupad Trivedi, president and CEO, A10 Networks. “Our strategic focus is on helping enterprises secure their applications and networks from the growing number of threats today, as well as protecting the emerging AI use cases of the future. Adding WAAP to our solution set gives customers additional capabilities to help establish a strong security posture.”

    “We are thrilled that A10 Networks has acquired certain assets of ThreatX, including the brand and the TX Protect WAAP solution to expand A10’s security portfolio,” said Gene Fay, CEO of ThreatX. “A10 has been a fantastic partner throughout this process, and we are confident that our customers and employees will thrive under their leadership.”

    As a result of this transition, the remaining assets of ThreatX will be launched as Run Security with TX Prevent, the cutting-edge eBPF-based solution re-launched as RS Prevent.

    ThreatX Protect supports A10’s strategy of helping customers deploy A10 security solutions in a hybrid approach to protect apps and APIs running anywhere – public cloud, private cloud, co- location facilities or on-premises. The A10 Defend portfolio of solutions provides DDoS protection, DDoS threat intelligence and web application, and now adds a full-featured WAAP solution all integrated into a single platform with end-to-end delivery and stronger security for mission-critical applications.

    Specific terms of the transaction were not disclosed. The acquisition is consistent with A10’s stated strategy of expanding the Company’s security portfolio to grow in the enterprise market. The acquisition does not represent a material change to the Company’s 2025 financial outlook or long-term business model.

  • ট্রাম্পের শপথ গ্রহণ থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল জয়শঙ্করকে ?

    ট্রাম্পের শপথ গ্রহণ থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল জয়শঙ্করকে ?

    মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বেরিয়ে যেতে বলা হয় অনুষ্ঠান থেকে।

    আমেরিকার ৪৭তম রাষ্ট্রপতি হিসেবে গত সোমবার শপথ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। এই অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশসচিব এস জয়শঙ্কর । সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে এই অনুষ্ঠানে ইকুয়েডরের রাষ্ট্রপতি ড্যানিয়েল লোবারের সঙ্গে অতিথিদের আসনে বসেছিলেন এস জয়শঙ্কর। প্রথম সারিতেই বসেছিলেন তিনি। একটি ভাইরাল হওয়া ৩৫ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে এই অনুষ্ঠানে এক মহিলা হাতে কাগজ নিয়ে তার কাছে আসেন এবং তাঁকে পিছনে চলে যেতে বলেন, ইঙ্গিতে অনুষ্ঠান ছেড়েই চলে যেতে বলেন। আর এই ভিডিয়ো দেখেই বার্তা ছড়ায় যে ট্রাম্পের শপথ গ্রহণের অনুষ্ঠান থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল এস জয়শঙ্করকে।

    কী দাবি করা হচ্ছে

    মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের একটি ৩৫ সেকেন্ডের ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে যেখানে দেখা যাচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বেরিয়ে যেতে বলা হয় এই অনুষ্ঠান থেকে। আবহে একটি গান বাজতে শোনা যায় এবং সেই সময় একেবারে সামনের সারিতেই দাঁড়িয়েছিলেন জয়শঙ্কর। তার পাশে কাগজ হাতে এসে দাঁড়ান এক মহিলা, জয়শঙ্করকে তিনি হাত দেখিয়ে পিছনে চলে যাবার ইঙ্গিত করেন, এমনকী বেরিয়ে যাওয়ার ইঙ্গিতও দেন।

    এক্স হ্যান্ডলে এক ব্যবহারকারী এই ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, ‘এই ঘটনা সত্যিই লজ্জাজনক যে কর্তৃপক্ষ এস জয়শঙ্করকে এই শো থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলছেন। একজন ভারতীয় হিসেবে আমি এই কাজের তীব্র নিন্দা করছি, এই ঘটনায় আমি গভীরভাবে আহত হয়েছি। এর জন্য ভারত সরকারকে অবশ্যই বিজ্ঞপ্তি দিতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে।

    আমেরিকার ৪৭তম রাষ্ট্রপতি হিসেবে গত সোমবার শপথ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরের নির্বাচনে এই জয়ের আনন্দে জাপান, অস্ট্রেলিয়ার মত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এদিন সামনের সারিতেই বসেছিলেন এস জয়শঙ্কর। যদিও লজিকালি ফ্যাক্টসের ফ্যাক্ট চেক ডেস্কের পক্ষ থেকে তদন্ত করে দেখা হয়েছে যে এই দাবি আদপেই মিথ্যা। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের লাইভ ফুটেজে দেখা যায় যে জয়শঙ্করের সামনে যে চিত্রগ্রাহক দাঁড়িয়েছিলেন তাকেই পিছনের সারিতে চলে যেতে বলা হয়।

    তদন্তে কী জানা গেল

    এই অনুষ্ঠানের লাইভ কভারেজ দেখা হয়েছে, যা জয়েন্ট কংগ্রেসনাল কমিটির ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে। ভাইরাল ভিডিয়োর অ্যাঙ্গেলের সঙ্গে মূল ভিডিয়োর অ্যাঙ্গেল সম্পূর্ণ মিলে গিয়েছে। ৩ ঘণ্টা ৮ মিনিট ৩৪ সেকেন্ডের সময়ে গিয়ে দেখা যাচ্ছে জয়শঙ্করের সামনে এগিয়ে গিয়েছেন কালো পোশাক পরিহিত সেই ফটোগ্রাফার। অতিথিদের সামনেই তিনি দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পরেই বাঁদিক থেকে এক মহিলা এগিয়ে আসেন সামনের সারিতে, সেই ফটোগ্রাফারের কাঁধে হাত দিয়ে তাঁকে ডাকেন এবং পিছনে চলে যাওয়ার ইঙ্গিত করেন। সেই গান শেষ হলে ফটোগ্রাফার উঠে দাঁড়ান এবং পিছনে চলে যান।

    একেবারে জুম করে দেখলে বোঝা যাবে সেই মহিলা যাকে চলে যাওয়ার জন্য বলছেন তিনি জয়শঙ্করের সামনে হাঁটু গেঁড়ে বসে আছেন। এমনকি সেই মহিলা জয়শঙ্করের কাঁধে হাতও দেননি, বরং সেই চিত্রগ্রাহকের হাত ধরে ডেকেছেন।

    কী সিদ্ধান্ত

    ভাইরাল ভিডিওতে যে দাবি করা হচ্ছিল যে শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে জয়শঙ্করকে, তা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়ো। এই অনুষ্ঠানের লাইভ কভারেজে দেখা গিয়েছে ফটোগ্রাফারকে পিছনে চলে যেতে বলা হয়েছিল, জয়শঙ্করকে নয়।

  • সাইনবোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, দোকান ভাঙচুর

    সাইনবোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, দোকান ভাঙচুর

    শেরপুর জেলা শহরের ‘রাজ ক্রোকারিজ অ্যান্ড গিফট শপ’-এর ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্র-জনতা ওই দোকান ভাঙচুর করে। পরে পুলিশ এসে দোকান মালিকসহ এক কর্মচারীকে আটক করে নিয়ে যায়।

    গত বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে শহরের রঘুনাথ বাজার রোডে এ ঘটনা ঘটে।

    আটকরা হলেন- দোকান মালিক রাজু ও একজন কর্মচারী। তবে আটক কর্মচারীর নাম জানা যায়নি।

    প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক মোহাইমিনুল হুমায়ুন জানান, রাত সাড়ে নয়টার দিকে আমরা কয়েকজন রঘুনাথ বাজার রোডে কথা বলছিলাম। হঠাৎ রাস্তায় চলাচলরত মানুষের হইচই শুনতে পাই। লোকজন বলাবলি করতে থাকে- ‘রাজ ক্রোকারিজের ডিজিটাল সাইনবোর্ডে বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা দেখা যাচ্ছে। আমি গিয়েও সেটাই দেখতে পাই এবং ছবি তুলি।

    তিনি আরো জানান, এক পর্যায়ে ক্ষুব্ধ ছাত্র-জনতা ওই দোকান ভাঙচুর করে; কর্মচারীর ওপর হামলা চালায়। পরে পুলিশ এলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় দোকানের মালিক রাজু এবং এক কর্মচারীকে আটক করা হয়।

    সদর সার্কেল আব্দুল করিম এ খবর নিশ্চিত করেন। বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।