ইও বাংলাদেশের জিএসইএ ফাইনালে বিজয়ী ব্র্যাকের শিক্ষার্থী শৌমিক, রানারআপ ঢাবি আইবিএর মহিউদ্দিন

বাংলাদেশের নবম গ্লোবাল স্টুডেন্ট এন্ট্রাপ্রেনিউর অ্যাওয়ার্ডসের (জিএসইএ) গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে গতকাল রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে। প্রতিবছর আয়োজিত অনুষ্ঠানটি শিক্ষাজীবনের পাশাপাশি দেশের তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবন এবং দৃঢ় উদ্যোক্তা উদ্যোগ পরিচালনার মনোভাবকে তুলে ধরে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহায়তায় এন্ট্রাপ্রেনিউরস অর্গানাইজেশন (ইও) আয়োজনের বাংলাদেশ নবম গ্লোবাল স্টুডেন্ট এন্ট্রাপ্রেনিউর অ্যাওয়ার্ডস (জিএসইএ)–এ বাংলাদেশ অধ্যায়ে বিজয়ী হয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শৌমিক হাসান শ্রান্ত। শৌমিক হাসান তাঁর ব্যবসা ডুবোটেক-এর জন্য গ্র্যান্ড ফাইনালে এ শিরোপা পেলেন। তিনি ৫ লাখ টাকার পুরস্কার জিতেছেন। পরবর্তী ধাপে ভারতের নাগপুরে ১০ মার্চ অনুষ্ঠিতব্য জিএসইএ গ্লোবাল কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন। সেখানে তিনি ভারত, শ্রীলঙ্কা ও নেপালের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রানারআপ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষার্থী মোহাম্মদ মহিউদ্দিন সৌরভ তাঁর ব্যবসা ওয়েস্টেক-এর জন্য। গ্লোবাল ফাইনাল মে মাসের মাঝামাঝি দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত হবে এবং বিজয়ী পাবেন ৫০ মার্কিন ডলার পুরস্কার।

জিএসইএ বাংলাদেশ চ্যাপটার ফাইনালের বিচারক প্যানেলে ছিলেন তিনজন বিচারক। তাঁরা হলেন হোসেন খালেদ, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, আনোয়ার গ্রুপ এবং ভাইস চেয়ারম্যান, সিটি ব্যাংক পিএলসি। তিনি ইও বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। এ ছাড়া ছিলেন কাজী এম হাসান, সিইও, আর ভেঞ্চারস পিএলসি এবং রবি আজিয়াটার ডিজিটাল ভেঞ্চার সাবসিডিয়ারি প্রধান এবং আসিফ জহির, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, অনন্ত গ্রুপ এবং ম্যানেজিং ডিরেক্টর, সিন্দাবাদ ডট কম।

অনুষ্ঠানের পর ইও বাংলাদেশ দুটি প্রোগ্রাম আয়োজন করে। প্রথমটি ছিল লার্নিং সেশন, যেখানে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ইও বাংলাদেশের সদস্যদের সঙ্গে অর্থনীতি, ব্যাংক ও আর্থিক খাতের সংস্কার এবং নীতি নিয়ে তাঁর মূল্যবান মতামত প্রদান করেন। বিজ্ঞপ্তি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *